কবি ও বিপ্লবী

গুরুভাই (GuruVai) গুরুভাই (GuruVai)

  • 10:14:31 am on অগাষ্ট 30, 2008 | # |

    হেলেনা। বয়স: আনুমানিক ২৫ বছর। বাবা-মা কেউ নেই। স্বামীও তাকে ফেলে চ’লে গ্যাছে। বাচ্চা হ’য়েছিলো একটা। মৃত। রক্তের জরুরী দরকার ছিলো মেয়েটার, বাঁচবার জন্য। কালো রং। ছিপছিপে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎ‌সাধীন ছিলো।

    বাগেরহাট যাবার ঘটনাটাও এবার বেশ অন্যরকম। সন্ধ্যেবেলা কি জানি ক্যানো জন ডেনভার চাপলো মাথায়- “Country road, take me home/ to the place I belong…” দৌড়ে ছাত্রঘরে আমার কামরায় ফিরলাম। কবি-থলে [আড়ং এরকমই নাম দিয়েছে (poet-bag)] নিয়ে এক্কেবারে বিশ্ববিদ্যালয়ের সামনে। ছুটে গাড়িতে উঠলাম। ঘণ্টা দুয়েকের মধ্যে…

    রুদ্র-তে গিয়ে দাঁড়াতেই তপনদা’ বল্লেন যে, রক্তের দরকার। O positive. রাজী না হবার তো কোনো কারণ ছিলো না! তাই, রাজী হ’য়ে গ্যালাম। পরদিন সকালে রক্ত দিতে হবে। সদর হাসপাতালে। এখানেই একটু অস্বস্তি লাগলো যা! এমনিতেই লোকারণ্য আমার বিদিক অপছন্দ, তায় আবার হাসপাতাল! পিতা, মাং রোক্ষো!

    শেষ অব্দি রক্ত দিয়ে ছাড়া পাওয়া গ্যালো প্রায় দুপুর ক’রেই। মেয়েটা হ’য়তো ভালো থাকবে না কখনোই, তবু প্রকৃতির কাছে প্রার্থনা- মেয়েটা য্যানো ভালো থাকে!

     

Leave a Comment