গুরুভাই (GuruVai)
-
02:04:36 pm on ডিসেম্বর 12, 2008 | # |
ভেঙে পড়া কবিতার কার্নিশে
হে অরিন
ভেঙে পড়া দেয়ালের গায়
কোন আলো ফিরে আসে
কেবা হেঁটে যায়
সে পথে আবার
খাবার আর দাবাদের ঋণ শোধ হ’লে
এক মেয়ে হেসে বলে
সেই ঋণই
তুমি নও রিন
তবু জানি
কোনোদিনই
ফিরবে না রোদে
তুমি এ ভাঙা দেয়ালে
এ কবিতা ভেসে যাবে
এইরঙ মুছে যাবে
এইজল ব’য়ে যাবে
নিপাট খেয়ালে।