ভেঙে পড়া কবিতার কার্নিশে
হে অরিন
ভেঙে পড়া দেয়ালের গায়
কোন আলো ফিরে আসে
কেবা হেঁটে যায়
সে পথে আবার
খাবার আর দাবাদের ঋণ শোধ হ’লে
এক মেয়ে হেসে বলে
সেই ঋণই
তুমি নও রিন
তবু জানি
কোনোদিনই
ফিরবে না রোদে
তুমি এ ভাঙা দেয়ালে
এ কবিতা ভেসে যাবে
এইরঙ মুছে যাবে
এইজল ব’য়ে যাবে
নিপাট খেয়ালে।
(More …)
Latest Updates RSS
-
গুরুভাই (GuruVai)
-
গুরুভাই (GuruVai)
পাখি
শাখী নয়;
বাকি
রেখো না।
ঝাঁকি
খাবেই;
নাকি
যাবেই? -
গুরুভাই (GuruVai)
আমরা তো হেঁটেছি অনেকটা পথ, দিনের আলোতে, জানি।
তোমারে ছোঁয়ার সাধ মেটে নি তো, মিটবেও না, মানি।
তবুও দু’জনে রাতের পহরে ডেকে ডেকে হয়রান
রাতভোর ক’রে আমরা দু’জনে পিচঢালা পথে প্রাণ-
-খুলে এ হৃদয় মেলে দিয়ে বোধ ডানায় আকাশ ছুঁ’লাম।
রাতজাগা পাখি, তাই আমি সবুজ পাইন-এ পরান দিলাম।
(More …) -
গুরুভাই (GuruVai)
সেদিন তুমি বলেছিলে কিছু;
নদী ও সাগর নিয়েছিল পিছু
শুনতে তোমার গলার আওয়াজ।সেদিন তুমি আমারই তো ছিলে!
হেঁটেছিনু পথ চার পায়ে মিলে,
এমনে কেন হো কোথা যাও আজ? -
গুরুভাই (GuruVai)
চেপে যাও দাদা তুমি
নয় খাবে ভাঙা আজ
আজ বড়ো ‘পেল্টানো’
আজ ওরা’ কোয়ে যাক।(কাল হবে দ্যাখা, সুমি!)
কালো রঙা রাঙা বাজ
আর শেনো শেল টানো
কাল কোরো হতবাক
উহাদের। -
গুরুভাই (GuruVai)
ভুল গল্পের সুরে বাঁধা গ্যালো মন
শেষপ্রেমে শেষশ্রম কী ক’রি এখন
প্রেমময় প্রভাষণে যেই বালিকা
ব’লেছিলো ভালোবাসি হাতে হাত রেখে
তার বোধে শুয়োর হ’লো ক্লান্ত যিশু
আমেরিকা ক্যামন এর— জানাস্, কিশু!