গতরাতে আকবরভাই’র বদৌলতে নতুন একজন লোকের সঙ্গে পরিচয় হ’য়ে গ্যালো। ভদ্রলোকের মানুষ হবার সম্ভাবনাও প্রবল।
নীহার ঘোষ। CSS-এ চাকরি করেন। একটু ভারী স্বাস্থ্যের অধিকারী। সদালাপী। বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং যথারীতি গোঁড়া হিঁদুও বটে। কিন্তু, নীহারবাবু ঈশ্বরে বিশ্বাস করেন না। গরুও খান। মা নাকি তাকে গরুখোর হবার দায়ে রান্নাঘরেও ঢুকতে দিতেন না। একসাথে রাতের খাওয়া খেলাম আমরা। পানকৌড়ি নামের একটা আধা-উন্নত রেস্তোরাঁয়। ভদ্রলোক একসময় বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ক’রতেন। ব’ল্লেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (Communist Party of Bangladesh)র সাথে ওয়ার্কার্স পার্টি (Workers’ Party)র দ্বন্দ্বের কথা। ব’ল্লেন বাংলাদেশের প্রগতিশীলদের সমস্যার কথা।