জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ও প্রভাবশালী ইসলামী রাজনৈতিক দল। প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতাকারী এ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দে। দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী হায়দরাবাদের আওরঙ্গবাদে (বর্তমানে যা ভারতের মহারাষ্ট্রের অন্তর্গত) জন্মগ্রহণ করে।
জামায়াত প্রতিষ্ঠার বীজ উপ্ত হয় ১৯৩১ খ্রিষ্টাব্দে। এ বছরই মাওলানা মওদুদী দিল্লী থেকে হায়দরাবাদ ফিরে আসে এবং ‘তর্জমানুল কুরআন’ নামক একটি মাসিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করে। তরজমানুল কুরআনের মাধ্যমেই সে তার চিন্তাগুলো প্রচার করতে থাকে। ১৯৩৮ খ্রিষ্টাব্দে সে আল্লামা ইকবালের আমন্ত্রণে পাঞ্জাব চলে আসে এবং পূর্ব পাঞ্জাবের পাঠানকোটে ‘দারুল ইসলাম’ নামক ট্রাস্ট গঠন করে তর্জমানুল কুরআনের দপ্তর স্হানান্তর করে।