আজ গ্লাডিয়েটর দেখলাম। অনেকদিন ধ’রে নামডাক শুনছি। কিন্তু দেখবার ভাগ্য হয় নি। হ’য়ে গ্যালো কানাই’র বদৌলতে। ভাল্লাগলো।
Latest Updates RSS
-
গুরুভাই (GuruVai)
-
গুরুভাই (GuruVai)
গতবিকেলে ফার্মাসির ফয়সালের সূত্র ধ’রে আরো একজনের সঙ্গে পরিচয় হ’লো। ছেলেটার নাম রিমন। বরিশাল মেডিকেলে পড়ে। তবে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি কোচিং মৌসুমে খুলনাতে থাকে এবং জম্পেশ ব্যবসা হাঁকায়। আমাকে একটা মেডিকেলে ভর্তিচ্ছু ছাত্রী পড়াবার কায়দা ক’রে দেবে ব’লেছে। মেয়েকে ইংরেজি পড়াতে হবে। ফয়সাল অবশ্য ব’লেছে- যে মেয়েরে এই দশ-বারো বছর ধ’রে কোনো মাস্টার কিছু শিখাইতে পারে নাই, তুই আর তারে কী শিখাবি। বেশি কিছু শিখাইতে যাবি না। অল্প পড়াবি আর গাল-গল্প কৈরা চৈলা আসবি। -এইটাই নাকি প্রাইভেট-পড়ানোর সিস্টেম।
-
গুরুভাই (GuruVai)
গতরাতে আকবরভাই’র বদৌলতে নতুন একজন লোকের সঙ্গে পরিচয় হ’য়ে গ্যালো। ভদ্রলোকের মানুষ হবার সম্ভাবনাও প্রবল।
নীহার ঘোষ। CSS-এ চাকরি করেন। একটু ভারী স্বাস্থ্যের অধিকারী। সদালাপী। বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং যথারীতি গোঁড়া হিঁদুও বটে। কিন্তু, নীহারবাবু ঈশ্বরে বিশ্বাস করেন না। গরুও খান। মা নাকি তাকে গরুখোর হবার দায়ে রান্নাঘরেও ঢুকতে দিতেন না। একসাথে রাতের খাওয়া খেলাম আমরা। পানকৌড়ি নামের একটা আধা-উন্নত রেস্তোরাঁয়। ভদ্রলোক একসময় বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ক’রতেন। ব’ল্লেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (Communist Party of Bangladesh)র সাথে ওয়ার্কার্স পার্টি (Workers’ Party)র দ্বন্দ্বের কথা। ব’ল্লেন বাংলাদেশের প্রগতিশীলদের সমস্যার কথা।
-
গুরুভাই (GuruVai)
হেলেনা। বয়স: আনুমানিক ২৫ বছর। বাবা-মা কেউ নেই। স্বামীও তাকে ফেলে চ’লে গ্যাছে। বাচ্চা হ’য়েছিলো একটা। মৃত। রক্তের জরুরী দরকার ছিলো মেয়েটার, বাঁচবার জন্য। কালো রং। ছিপছিপে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
-
গুরুভাই (GuruVai)
আমরা তো হেঁটেছি অনেকটা পথ, দিনের আলোতে, জানি।
তোমারে ছোঁয়ার সাধ মেটে নি তো, মিটবেও না, মানি।
তবুও দু’জনে রাতের পহরে ডেকে ডেকে হয়রান
রাতভোর ক’রে আমরা দু’জনে পিচঢালা পথে প্রাণ-
-খুলে এ হৃদয় মেলে দিয়ে বোধ ডানায় আকাশ ছুঁ’লাম।
রাতজাগা পাখি, তাই আমি সবুজ পাইন-এ পরান দিলাম।
(More …) -
গুরুভাই (GuruVai)
সেদিন তুমি বলেছিলে কিছু;
নদী ও সাগর নিয়েছিল পিছু
শুনতে তোমার গলার আওয়াজ।সেদিন তুমি আমারই তো ছিলে!
হেঁটেছিনু পথ চার পায়ে মিলে,
এমনে কেন হো কোথা যাও আজ? -
গুরুভাই (GuruVai)
চেপে যাও দাদা তুমি
নয় খাবে ভাঙা আজ
আজ বড়ো ‘পেল্টানো’
আজ ওরা’ কোয়ে যাক।(কাল হবে দ্যাখা, সুমি!)
কালো রঙা রাঙা বাজ
আর শেনো শেল টানো
কাল কোরো হতবাক
উহাদের। -
গুরুভাই (GuruVai)
ভুল গল্পের সুরে বাঁধা গ্যালো মন
শেষপ্রেমে শেষশ্রম কী ক’রি এখন
প্রেমময় প্রভাষণে যেই বালিকা
ব’লেছিলো ভালোবাসি হাতে হাত রেখে
তার বোধে শুয়োর হ’লো ক্লান্ত যিশু
আমেরিকা ক্যামন এর— জানাস্, কিশু! -
গুরুভাই (GuruVai)
আমার জন্য দাঁড়িয়ে ছিল পথ
পথের পাশে নদী
নদীর পাশে নৌকাবাঁধা ঘাট
ঘাটের পাশে শেষপারানির কড়ি
গাছঠাকুরের পূজো
দাঁড়িয়ে ছিল হাজার অমারাত
দেউটি হাতে একলা মাঠের চাঁদ
(More …) -
গুরুভাই (GuruVai)
বেহুলা,
তুমি আমাকে ছেড়ে গ্যাছো, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, যদিও তুমিই ব’লেছিলে যে, কোনোদিনই তুমি আমাকে ছাড়বে না এবং আমাকে ছাড়া তুমি তোমার জীবন কল্পনাও ক’রতে পারো না। তুমি ব’লেছিলে যে, আমি ব্যতীত অন্য কাউকেই তুমি কোনোদিন বিয়ে না-ক’রতে দৃঢ়প্রতিজ্ঞ। অথচ, বাস্তব এই যে, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো এবং আমার হাঁটুর-সমান মানুষগুলোর কাছে আমাকে ছোটো আর হেয় ক’রতেও কুণ্ঠিত হও নি এবং প্রতিনিয়ত তা ক’রেও চ’লেছো। তোমার ওপর আমার অসম্ভবরকম বিরক্তি আর ক্ষোভ (এবং, অভিমান তো বটেই) কাজ করে, তবু তোমাকে ছাড়া জীবনকে ভাবতে পারছি কৈ? তবু, তোমাকে ছাড়া তো জীবনকে কল্পনাও ক’রতে পারছি না! -
গুরুভাই (GuruVai)
তুমি তো জানতে, বেহুলা, তুমি আমার জীবনের একান্ত ব্যক্তিগত স্বার্থপরতা, প্রিয়তম পাপ ! তাহ’লে ক্যানো এখন আমার হাঁটুর-সমান মানুষগুলোর কাছে আমাকে নতজানু করা? তুমি নাকি ব’লেছো যে, আমি তোমাকে আমার যুক্তিতর্ক দিয়ে কম্পেল ক’রেছি। সত্যিই কি একটা মেয়েকে কম্পেল ক’রে তাকে দিয়ে ভালোবাসানো যায়? আমি কি তোমাকে কম্পেল ক’রেই আমার হল-এর সামনে আনতাম, নাকি তোমাকে কম্পেল ক’রে চুমু খাওয়াতাম? …
আমি চ’লে যাবো, আমি ফিরে না চাহিবো আর!
না কহিবো কোনো কথা, কিছু না কহিবো আর;
ফিরে আমি না আসিবো আর!
শুধু ক’য়ে যাও ক্যানো তবে শুধু ভুলে থাকা। -
গুরুভাই (GuruVai)
.bd বা .com.bd, .net.bd, .edu.bd, .ac.bd, .org.bd -এ ধরণের ডোমেইননামগুলোর বিষয়ে whois তথ্যাবলী পাওয়া বেশ সহজসাধ্য ব্যাপার না। সাধারণত আন্তর্জালের whois-তথ্যবিষয়ক বিশ্ববুনট বা ওয়েবসাইটগুলো বাঙলাদেশের জন্য বরাদ্দকৃত বিশেষ এ ধরণের ডোমেইন নামগুলোর স্বত্ত্বাধিকারী ও হোস্টেড নেমসার্ভার সংক্রান্ত তথ্যগুলো দ্যাখায় না।
এ বিষয়ক একটি ওয়েবসাইট/বিশ্ববুনট সম্প্রতি যাত্রা শুরু ক’রেছে, যারা .bd -সম্বলিত যেকোনো ডোমেইননাম সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান ক’রবে। এবং, যথারীতি বিনামূল্যেই। নিচেয় সংযুক্তি দেওয়া গ্যালো।
-
গুরুভাই (GuruVai)
জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ও প্রভাবশালী ইসলামী রাজনৈতিক দল। প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতাকারী এ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দে। দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী হায়দরাবাদের আওরঙ্গবাদে (বর্তমানে যা ভারতের মহারাষ্ট্রের অন্তর্গত) জন্মগ্রহণ করে।
জামায়াত প্রতিষ্ঠার বীজ উপ্ত হয় ১৯৩১ খ্রিষ্টাব্দে। এ বছরই মাওলানা মওদুদী দিল্লী থেকে হায়দরাবাদ ফিরে আসে এবং ‘তর্জমানুল কুরআন’ নামক একটি মাসিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করে। তরজমানুল কুরআনের মাধ্যমেই সে তার চিন্তাগুলো প্রচার করতে থাকে। ১৯৩৮ খ্রিষ্টাব্দে সে আল্লামা ইকবালের আমন্ত্রণে পাঞ্জাব চলে আসে এবং পূর্ব পাঞ্জাবের পাঠানকোটে ‘দারুল ইসলাম’ নামক ট্রাস্ট গঠন করে তর্জমানুল কুরআনের দপ্তর স্হানান্তর করে।
-
গুরুভাই (GuruVai)
I cry for you, Lina,
I cry for you!
But, you know, I can’t reach you,
I can’t go for you anymore.
The Time past,
The Time gone for ever,
The Rendezvous is out of our hands now.