বেহুলা,
তুমি আমাকে ছেড়ে গ্যাছো, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, যদিও তুমিই ব’লেছিলে যে, কোনোদিনই তুমি আমাকে ছাড়বে না এবং আমাকে ছাড়া তুমি তোমার জীবন কল্পনাও ক’রতে পারো না। তুমি ব’লেছিলে যে, আমি ব্যতীত অন্য কাউকেই তুমি কোনোদিন বিয়ে না-ক’রতে দৃঢ়প্রতিজ্ঞ। অথচ, বাস্তব এই যে, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো এবং আমার হাঁটুর-সমান মানুষগুলোর কাছে আমাকে ছোটো আর হেয় ক’রতেও কুণ্ঠিত হও নি এবং প্রতিনিয়ত তা ক’রেও চ’লেছো। তোমার ওপর আমার অসম্ভবরকম বিরক্তি আর ক্ষোভ (এবং, অভিমান তো বটেই) কাজ করে, তবু তোমাকে ছাড়া জীবনকে ভাবতে পারছি কৈ? তবু, তোমাকে ছাড়া তো জীবনকে কল্পনাও ক’রতে পারছি না!
Latest Updates: প্রেমিকা RSS
-
গুরুভাই (GuruVai)